দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) নগরীর কাপ্তান বাজার এলাকা থেকে আসামি মোরশেদা আক্তার সানজুকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোরশেদা আক্তার সানজুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে।
/অ